একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

পাওয়ার প্লেতে ৪৭ রান দেখে স্কোরবোর্ড ভদ্রস্থ লাগতেই পারে, তবে সাথে থাকা উইকেট সংখ্যা দেখে সেই স্বাদ তেঁতো হয়ে যাবে। ২০৬ রানের লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৫ রান।

ক্রিজে ৪ রান নিয়ে আছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ (০)।

প্রথম ওভারেই জোড়া ছক্কা হাকিয়ে খানিকটা লড়াইয়ের আভাস দেন সৌম্য সরকার। তবে এক এনরিখ নর্টজের কাছেই বাংলাদেশ ম্যাচ থেকে যেন ছিটকে যায়। তৃতীয় ওভারে সৌম্য সরকার ফিরেন ৬ বলে ১৫ রানে, দুই বল পরেই নাজমুল শান্ত হেঁটেছেন একই পথে। মাত্র ১ রানে নর্টজে ২ উইকেট নেয়ায় ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই বাংলাদেশ পথ হারায়।

বরাবরের স্বপ্নদ্রষ্টা সাকিব আল হাসানও স্বপ্ন দেখাতে পারেননি। নর্টজের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন মাত্র ৪ বলে ১ রান করে। সমান বলে সমান রান করে রাবাদার শিকার হয়ে আফিফও ফিরেছে সাজঘরে। প্রথম ৮ ওভারে ২১ বল ডট দেয় বাংলাদেশ।

মিরাজকে সাথে নিয়ে দলকে সম্মানজনক একটা স্কোরে পৌঁছাতে চাইলেও পারেননি লিটন। এবার স্পিনারদের আঘাত নেমে আসে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। তারবেজ শামসির শিকার হয়ে ফিরেন মেহেদী মিরাজ। ১৩ বলে ১১ করেছেন এই অলরাউন্ডার।

আগের ম্যাচে দারুণ ব্যাট করা মোসাদ্দেক এই ম্যাচে ফিরেছেন কোন রান না করেই। ৩ বলে ০ করে কেশভ মহারাজের শিকার তিনি। বলে ২ রানে ফিরেছেন নুরুল হাসান সোহানও।

সবশেষে দলে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৩৪ রান করে সাজঘরে ফিরেছেন লিটন দাস।

সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন এনরিখ নর্টজে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট