ওসমানীনগর উপজেলা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : আলম খান মুক্তি

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

ওসমানীনগর উপজেলা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : আলম খান মুক্তি

আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পদপ্রার্থী জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদের সমর্থনে ওসমানী নগর যুবলীগের উদ্দোগে তাজপুর বাজারে নৌকা মার্কার প্রধান কার্যালয়ে কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাজপুর বাজারে নৌকা মার্কার প্রধান কার্যালয়ে এই কর্মী সমাবেশ অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। ওসমানী নগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রনেতা জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ একজন সৎ ও নিষ্ঠাবান লোক, তিনি নির্বাচিত হলে আমার বিশ্বাস অবশ্যই এই এলাকার সবচেয়ে বেশী উন্নয়ন হবে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক জাবেদ আম্বিয়া, তাজপুর ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান ঝলক পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল, অানোয়ার আলী, ফয়ছল আজাদ খান, রেজাউল ইসলাম রেজা, রুহুল আমিন, মোবারক হোসেন, সুমন চৌধুরী সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।