৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২
রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর উদ্যোগে জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটালে এলাকার প্রায় ৪০জন গরীব রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও হসপিটাল কার্যক্রম পরিদর্শন উপলক্ষ্যে আলোচনা সভা ২১ অক্টোবর শুক্রবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমার বাজারস্থ রোটারি আই হসপিটালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩২৮২ গভর্ণর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী।
রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের প্রেসিডেন্ট আব্দুল মালেক এর সভাপতিত্ব ও রোটারিয়ান এসিস্টেন গভর্ণর পিপি কাজী মোহাম্মদ হুমায়ুন কবীরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি মোঃ ফেরদৌস আলম, এরিয়া ডাইরেক্টর পিপি হানিফ মোহাম্মদ,ডিষ্ট্রিক্ট সেক্রেটারি মোঃ শাহজাহান, পিপি রোটারিয়ান জিয়া উদ্দিন।
উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর রোটায়ান পিপি নাজমুল ইসলাম, জোনাল কোঅর্ডিনেটর রোটারিয়ান পিপি সাহেদ আহমদ ও পিপি আফছার বকুল, রোটারিয়ান জমির উদ্দিন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জামিউল ইসলাম জনি, সেক্রেটারি রোটারিয়ান মোঃ তোফায়েল আহমদ, সমাজসেবী মোঃ রাসিদ আলী, জহির আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডিষ্ট্রিক্ট গভর্ণর রুহেলা খান চৌধুরী বলেছেন, রোটারী ক্লাবগুলো মানব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে বহির্বিশ্বে সুনাম অর্জন করেছে। দেশের উন্নয়ন ও জনকল্যাণ মুলক কাজে সবার আগে রোটারী ক্লাব এগিয়ে আসে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তারই ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের উদ্যোগে দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে বিনামুল্যে চোখের ছানি অপারেশন ও রোটারী আই হাসপাতাল একটি উজ্জল দৃষ্টান্ত। তিনি এই ক্লাবের মত অন্যান্য ক্লাবগুলোকে দেশ জাতী ও মানুষের কল্যানে কাজ করার আহবান জানান।
পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ হাসপাতাল প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D