৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২

অভিযুক্ত শিক্ষক মৌসুমি রায়
হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অমানবিক শাস্তি প্রদানের ঘটনায় আলোড়ন সৃষ্টি হলে বিষয়টি জেলা প্রশাসক ইশরাত জাহান এর নজর আসে।
সোমবার (১ আগষ্ট) জেলা প্রশাসক পুলিশ সুপার এস এম মুরাদ আলি; উপ-পরিচালক, এনএসআই আজমূল হোসেন সহ হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, পরবর্তীতে জেলা প্রশাসক তার সভাকক্ষে এক জরুরী সভায় মিলিত হন। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে গৃহীত কঠোর পদক্ষেপ হিসেবে অভিযুক্ত শিক্ষক মৌসুমি রায়কে স্হায়ীভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান।
এ বিষয়ে সকলকে ধৈর্য্য ধারন করে সহনশীল আচরণ করার অনুরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।
সচেতন মহল মনে করছেন জেলা প্রশাসকের দ্রুততম সময়ের মধ্যে এ কঠোর পদক্ষেপ গ্রহণ প্রশংসার দাবিদার।
জানা যায়, শহরের মাহমুদাবাদ এলাকার সাদিয়া আক্তার ৭ম শ্রেণিতে উঠার পর থেকেই ক্লাসে বোরকা পড়ে আসা-যাওয়া করছিল। এমনকি প্রাইভেট পড়তে গেলেও সে বোরকা পরে যায়; কিন্তু গত ২৮ জুলাই বৃহস্পতিবার ৮ম শ্রেণির গ শাখার ক্লাসে বোরকা পরে গেলে ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করেন ও শাস্তি দেন শিক্ষিকা মৌসুমী রায়। বিষয়টি শিক্ষার্থীর পরিবার থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়।
অন্যদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলা প্রশাসক ইশরাত জাহানের নজরে আসে। এনিয়ে তিনি ৩১ জুলাই রবিবার রাতে জেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ শিক্ষকদের নিয়ে জরুরি সভা করেন।
হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানম জানান, অভিযুক্ত শিক্ষিকা মৌসুমী রায়কে সোমবার বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিযে প্রচারণা থেকে বিরত থাকতে জেলা প্রশাসন সবাইকে অনুরোধ জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D