৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জনের দেহে।
ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২৩০ জনে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০।
শনিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন।
২৪ ঘণ্টায় ৭ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় চারজন ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের চারজন পুরুষ ও একজন নারী।
এর আগে শুক্রবার ১ হাজার ৫১ জনের করোনা শনাক্ত হয় আর মৃত্যু হয় ২ জনের।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D