৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ জনের দেহে।
ফলে এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২২৫ জনে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন।
শুক্রবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।
২৪ ঘণ্টায় ৯ হাজার ১৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ১০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা ও খুলনায় একজন করে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের একজন পুরুষ ও অপরজন নারী।
এর আগে বৃহস্পতিবার ১ হাজার ৩২৪ জনের করোনা শনাক্ত হয় আর মৃত্যু হয় ৬ জনের।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D