২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২২
সিলেটের কানাইঘাটে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে ১ কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।
নিহত কিশোরের নাম তৌহিদ আহমদ (১৭)। সে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের জুলাই মাঝরচটি গ্রামের কটাই মিয়ার পুত্র।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার সড়কেরবাজারে ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা অপর মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল ২টি দুমড়ে-মুচড়ে যায়।
এতে গুরুতর আহত হন উপজেলার সাতবাঁক ইউনিয়নের জুলাই মাঝরচটি গ্রামের কটাই মিয়ার ছেলে তৌহিদ আহমদ ও অপর মোটরসাইকেলে থাকা কানাইঘাট পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আবুল হোসেন ও তাদের দুই মোটরসাইকেলে থাকা আরও ২ আরোহী।
আহত ৪ জনকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তৌহিদের মৃত্যু হয়।
কানাইঘাট থানা সূত্রে জানা গেছে, তৌহিদ আহমদের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও থানা সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) দীলিপ কান্ত নাথ। তিনি বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এরআগে গত ৩ জুলাই বিকেলে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ স্কুলছাত্র নিহত হয়। মোটরসাইকেল আরোহি তারা তিনজনই দশমশ্রেনীর ছাত্র ছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D