৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২
বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেটের জন্য নতুন করে বরাদ্দ এসেছে। বরাদ্দের মধ্যে প্রায় দেড় কোটি টাকা এবং ৫০০ মেট্রিক টন চাল রয়েছে। এ ছাড়া ২ হাজার বান্ডিল ঢেউটিনও বরাদ্দ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বুধবার (৬ জুলাই) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল আলম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বন্যার্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নতুন করে ৫০০ মেট্রিক টন চাল, নগদ অর্থ হিসেবে বিতরণের জন্য ১ কোটি টাকা, গৃহমঞ্জুরি বাবদ ৬০ লাখ টাকা এবং ২ হাজার বান্ডিল ঢেউটিন বরাদ্দ করেছে।
নতুন বরাদ্দ পাওয়ার পর জেলা প্রশাসন ২৬১ মেট্রিক টন চাল ও নগদ ৭৫ লাখ টাকা উপজেলা পর্যায়ে উপবরাদ্দ দিয়েছে বলেও জানিয়েছেন আহসানুল আলম।
জেলা প্রশাসন থেকে জানা গেছে, এখন অবধি সিলেটে নগদ ৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ৬৫ লাখ টাকা এসেছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে।
এর বাইরে ২ হাজার ১১২ মেট্রিক টন চাল, শিশুখাদ্যের জন্য ১০ লাখ টাকা, গোখাদ্যের জন্য ১০ লাখ টাকা এবং ২০ হাজার ১২৮ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D