৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২
দেশে আবারো চোখ রাঙাচ্ছে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিন করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ছে। তবে এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ১২ বছরের নিচে শিক্ষার্থীদের টিকা প্রদানে জোর দেয়া হচ্ছে। তাদের টিকার আওতায় আনতে না পারলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চিন্তা করা হবে।
বুধবার দুপুরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণায় আয়োজিত সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের টেকনিক্যাল কমিটির সাথে আলাপ-আলোচনা চলছে। আমরা বিজ্ঞানের বাইরে গিয়ে তো কিছু করতে পারব না। সবকিছুর ঊর্ধ্বে আমাদের সন্তানদের সুরক্ষা। তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।
এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি সময়সূচি এখনো চূড়ান্ত করা সম্ভব নয়।
দীপু মনি আরো বলেন, বন্যায় অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে এখনো পানি নামেনি। অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক শিক্ষার্থীর বইপত্র নষ্ট হয়েছে। তাদের হাতে বইপত্র পৌঁছাতে হবে।
এসব কিছু বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত করা সম্ভব নয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D