৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২২
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৫ জুন) সকালে তিনি নমুনা পরীক্ষা করালে তার দেহে করোনা শনাক্ত হয়। বিএনপির মহাসচিব বর্তমানে ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসাসেবা নিচ্ছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এ বছর ১১ জানুয়ারিতেও মির্জা ফখরুলের দেহে করোনা শনাক্ত হয়েছিল। তিনি করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজও নিয়েছেন।
বিএনপি ও মির্জা ফখরুলের পরিবারের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, আগামীকাল ২৬ জুন সকাল ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল মির্জা ফখরুলের। তার অসুস্থতার কারণে সে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D