৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২২
পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, শুক্রবার দিনগত রাত ২টা পর্যন্ত ৩৭ হাজার ৮৯ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭০৪ জন।
এ ছাড়া এখন পর্যন্ত ১০৩টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৫৭টি, সৌদি এয়ারলাইনসের ৪১টি ও ফ্লাইনাসের ৫টি।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D