৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
চলতি বছরে হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল রবিবার (৫ জুন) থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা করা হবে।
প্রথম যাত্রায় এদিন সকাল ৯টায় সৌদি আরব যাচ্ছেন ৪১৫ জন হজযাত্রী।
শনিবার (৪ জুন) সরকারি হজযাত্রীর প্রথম ফ্লাইটের তালিকা থেকে এ তথ্য জানা যায়।
চাঁদ দেখা সাপেক্ষে এ মাসের ৮ তারিখ সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, উদ্বোধনী ফ্লাইট উপলক্ষ্যে রবিবার সকালে বিমানের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে হজযাত্রীদের বিদায় দেওয়া হবে।
এর আগে গতকাল ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। এছাড়া হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D