রাষ্ট্রপতির মনোভাব ইতিবাচক : মির্জা ফখরুল

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

Manual3 Ad Code

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়া যে প্রস্তাব উত্থাপন করেছিলেন, আজ রাষ্ট্রপতির কাছে সেগুলোই মূলত উপস্থাপন করা হয়েছে। আজকের সংলাপ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণতম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফখরুল বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে গঠনমূলক ও সুন্দর প্রস্তাব উত্থাপন করায় রাষ্ট্রপতি খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। সংলাপে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় সংলাপের কোনো বিকল্প নেই।

Manual8 Ad Code

রবিবার নির্বাচন কমিশন গঠন বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপে এ বিষয়টি তুলে ধরেছে বিএনপি।

সংলাপ শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব।

এর আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গভবনে যায় বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল সেখানে উপস্থিত ছিলেন। ইসি গঠন বিষয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বিএনপির মহাসচিব বলেন, ‘সংলাপে সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো আইন তৈরি হয়নি। এ কারণে সব রাজনৈতিক দলের মতৈক্যের কোনো বিকল্প নেই বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বাছাই কমিটি গঠন, নির্বাচন কমিশন গঠন ও আরপিও সংশোধনের বিষয়ে জানিয়েছি। বাছাই কমিটির সদস্য মনোনয়নের পদ্ধতিও জানানো হয়েছে। এখন রাষ্ট্রপতি এই পদ্ধতি পরীক্ষা করবেন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘রাষ্ট্রপতি আজকেই প্রথম বিএনপির সঙ্গে আলোচনায় বসলেন। রাষ্ট্রপতি এ বিষয়ে বলেছেন, যেহেতু আপনারাই প্রথম আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন, তাই আপনাদের (বিএনপি) প্রথমেই ডেকেছি।

তিনি বলেন, ‘সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা জরুরি। আশা করি, সবাই এতে থাকবেন।’

Manual6 Ad Code

ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আমরা খুশি এবং আশাবাদী। আমাদের আশা, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এখন রাষ্ট্রপতি বাছাই কমিটির পদ্ধতি নির্বাচন করবেন। তিনি আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করবেন বলে আমরা আশাবাদী।’

এর আগে বিকেল ৩ টার দিকে চেয়ারপারসনের গুলশানের বাসভবন থেকে রওয়ানা দেন ১২ সদস্যের প্রতিনিধিদল।

Manual8 Ad Code

বিএনপির প্রতিনিধিদলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস‌্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Manual1 Ad Code
Manual2 Ad Code