৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২২
করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে দেশে মৃতের সংখ্যায় কোনো পরিবর্তন ঘটছে না, ২৯ হাজার ১৩১ জনই থাকছে। অন্যদিকে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জনে।
মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৭৬০ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ২৫০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D