৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মে ২৬, ২০২২
দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এসময় নতুন শনাক্ত হয়েছে ২৮ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৩২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ দিন শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।
দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১৯৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ এক হাজার ৭৯৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৬ শতাংশ।
সূত্র : ইউএনবি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D