করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩০

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২২

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩০

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। এ সময়ে ৩০ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জনে। শনাক্তের হার ১৩.৮৬ শতাংশ।

বুধবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪ হাজার ৬১৬ জনের নমুনা। পরীক্ষায় ৩০ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৬৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৬০০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট