৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এ সময় দেশে আরো ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৯৮ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।
এ সময় করোনায় কারোর মৃত্যু না হওয়ায় মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩০ জন অপরিবর্তিত থাকল।
মঙ্গলবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৩৮৫ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D