৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার জন্য সরকারকে দায়ী করে এটি তাদের প্রচারণার কৌশল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে- এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন এগুলো রাজনৈতিক কৌশল, অনেকেই এ ধরনের প্রচারণা করেন। এগুলো প্রচারণার জন্যই তারা বলেন।’
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ হামলায় তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে বহুদলীয় রাজনীতি সু-প্রতিষ্ঠিত। এখানে রাজনৈতিক অঙ্গন সবসময়ই উন্মুক্ত।
তিনি আরও বলেন, তারা মিটিং, মানববন্ধন করছেন, রাজনৈতিকভাবে যেগুলো করণীয় সেগুলো করছেন। আমরা মনেকরি, তাদের যেগুলো করার অধিকার সেগুলো তারা করছেন। সেখানে আমাদের কিছু বলার নেই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D