৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২২
২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ২৯ হাজার ১৩০ জনের মৃত্যু হলো।
সোমবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে টানা ৩০ দিন পর ২১ মে করোনায় একজনের মৃত্যু হয়েছিল।
২৪ ঘণ্টায় সারাদেশে ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে দেশে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জনের করোনা শনাক্ত হলো।
বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D