করোনায় মৃত্যুশূন্য ৮ম দিন, নতুন শনাক্ত ২৩

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ৮, ২০২২

করোনায় মৃত্যুশূন্য ৮ম দিন, নতুন শনাক্ত ২৩

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। তবে এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৩ জনের শরীরে। এ নিয়ে টানা ১৮ দিন দেশে কোভিডে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জনে।

রোববার (৮ মে) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছে ২৬৩ জন। মোট পরীক্ষা করা হয়েছে ৫৫৯৯ জনের। এদিন ভাইরাসটিতে শনাক্তের হার ০.৪১ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৬৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জনে।

এর আগে শুক্রবার ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়। তবে মারা যায়নি কেউ।

সব শেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছিল।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট