৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মে ১, ২০২২
দেশের আকাশে ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল সোমবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রোববার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুশফিকুর রহমান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনিম হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নজরুল ইসলাম, ঢাকা জেলার এডিসি ইলিয়াস মেহেদী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ছিলেন মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আছাদুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ানসহ আরও অনেকে।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ এবং মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক।
দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে চাঁদ দেখা কমিটি।
কারণ রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D