সিলেট এসে পৌঁছেছে মুহিতের মরদেহ

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, মে ১, ২০২২

সিলেট এসে পৌঁছেছে মুহিতের মরদেহ

সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সের বাসাতে পৌঁছেছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ। রাত ১০টায় তার মরদেহ ঢাকা থেকে সিলেটে পৌঁছে। এ সময় লাশ দেখতে নেতাকর্মীরা ভিড় জমান। লাশ দেখে সিলেটের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

করোনার দুই বছর পর অসুস্থ শরীর নিয়ে ১৪ই মার্চ সিলেটে এসেছিলেন মুহিত। চার দিন তিনি নগরীর হাফিজ কমপ্লেক্সের বাসাতে অবস্থান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। এপ্রিলে তার সিলেটে আসার ছিলো। তিনি এসেছেন ঠিকই, আগের মতো নয়; সিলেটে এলো তার নিথর দেহ। রাতে লাশ দেখে নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

ঢাকা থেকে সড়ক পথে সিলেটে নিয়ে আসা হয় মুহিতের মরদেহ। সঙ্গে ছিলেন তার ছেলে সাহেদ মুহিত সহ পরিবারের স্বজনরা। এর আগে বিকেলে ঢাকার আনুষ্ঠানিকতা শেষ করে বিমানের ফ্লাইটে সিলেট পৌছেন পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সহ পরিবারের সদস্যরা তারা পৈত্রিক নিবাস রায়নগরের পারিবারিক স্থানে গিয়ে কবরের জায়গা নির্ধারণ করে আসেন।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন- রাতে ড. মুহিতের মরদেহ নগরীর হাফিজ কমপ্লেক্সের বাসাতে রাখা হবে। রবিবার দুপুরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। এরপর বাদ জোহর আলীয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে পিতা-মাতার পাশে তার মরদেহ দাফন করা হবে।