শামীম ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী বাদশাহ মিয়া আর নেই

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২

শামীম ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী বাদশাহ মিয়া আর নেই

সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ তাহমিমুল হকের বাবা, ঐতিহ্যবাহী মেসার্স শামীম ট্রাভেলসের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজ সেবী সৈয়দ শফিকুল হক (বাদশাহ মিয়া) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


শুক্রবার (২৯ এপ্রিল) বাদ জুম্মা দরগাগেইটস্থ নুর জাহান হসপিটালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন তিনি ।
মৃত্যুকালে সৈয়দ শফিকুল হক (বাদশাহ মিয়া) তিন ছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ি সৈয়দপুর জামে মসজিদ প্রাঙ্গনে আজ রাত দশটায় অনুষ্ঠিত হবে।