করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ১৯

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ১৯

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। তবে এসময় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৯ জনের শরীরে।

ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ০.৩৮ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর ১.৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৩৬৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.০১ শতাংশ।


সূত্র : ইউএনবি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট