ঢাকা শহর অচল করে দেওয়ার হুমকি সাত কলেজের শিক্ষার্থীদের

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২

ঢাকা শহর অচল করে দেওয়ার হুমকি সাত কলেজের শিক্ষার্থীদের

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর চলমান মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা পুরো ঢাকা শহর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন।

কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকে এক মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এ হুমকি দেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।

এছাড়া বেলা ১২টায় কবি নজরুল কলেজের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।


এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘আমার ভাই মেডিক্যালে কেন প্রশাসন জবাব চাই’ হামলাকারীর কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, এমন নানা স্লোগান দিতে থাকেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট