শহীদ জিয়ার সমাধিতে হাত দিলে কেউ বসে থাকবে না : মোশাররফ

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

Manual5 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জিয়ার সমাধিতে হাত দিলে সেই হাতে আগুনে দেয়া হবে। পুড়িয়ে দেয়া হবে। এমন সংস্কৃতি চালু করলে আপনাদের আত্মীয় স্বজনের কবরে জনগণ ধাবিত হলে কি করবেন? এ আগুনে হাত দেবেন না।

Manual8 Ad Code

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে হাত দিলে এবার কেউ বসে থাকবে না।

Manual8 Ad Code

বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

চন্দ্রিমা উদ্যানে কার মরদেহ দাফন হয়েছে -সাংবাদিকদের এমন প্রশ্নে এরশাদকে জিজ্ঞাসা করেন উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যার পর তার মরদেহ পাহাড়ে লুকিয়ে রাখার চেষ্টা করলে জনগণ ও সেনাবাহিনী ঢাকায় নিয়ে এসেছিল। তারা ভুলে যেতে চায় আমরা স্মরণ করিয়ে দিতে চাই।

Manual7 Ad Code

এত বড় জানাজা পৃথিবীর মুসলিম কোনো দেশে হয়নি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সবার উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়েছে। সেই সমাধি স্থানান্তর করবেন? আমার মনে হয় এর ফল ভবিষ্যতে ভালো হবে না।

Manual7 Ad Code

মোশাররফ হোসেন বলেন, দেশে দুই স্বৈরাচার মিলে ফ্যাসিবাদ সৃষ্টি করছে। দুই স্বৈরাচারের সংমিশ্রণে দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষের ভোটের অধিকার নাই, ভোটের প্রয়োজন হয় না। তারা জনগণকে ভয় পান, খালেদা জিয়া, তারেক রহমানকে ভয় পায়। এর প্রমাণ হিসেবে দেখেছি ৫ জানুয়ারির নির্বাচন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম প্রমুখ।

Manual1 Ad Code
Manual4 Ad Code