২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২১
সাহেদ আহমদ : ৬ নভেম্বর ২০২১ দাউদপুর ইউনিয়ন ( ডি.ইউ.) আইডিয়াল কলেজ এর ক্যম্পাস উদ্বোধন ও উপদেষ্টা পরিষদের মতবিনিময় সভা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম. খলিলের সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র সুহেল আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান জননেতা মুহাম্মদ মাহবুবুর রহমান।
প্রধান অতিথি বলেন দাউদপুর ইউনিয়নের দেশের এবং প্রবাসীদের এই মহৎকর্ম প্রশংসনীয়।কলেজের সাথে সম্পৃক্ত সবাই সমাজের সুচিন্তাশীল ব্যাক্তিত্ব। তিনি আশা ব্যাক্ত করেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সুশিক্ষার বাতিঘর হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি তার অবস্থান থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ মসরুর, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব আলহাজ্ব খিজির খান, গণদাবী পরিষদ নেতা ডা. হাবিবুর রহমান, রাখালগঞ্জ কে.সি. উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাও: মওছুফুল করিম,অধ্যাপক এম.এ. মালেক, দাউদপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক আতিক,বিশিষ্ট সালিশি ব্যাক্তিত্ব আলহাজ্ব ইকবাল হোসেন, দাউদপুর আল-ইসলাহ সভাপতি মাওলানা আশরাফ আলী, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, রোটারিয়ান আরিফ আহমদ চৌধুরী,কলেজের দাতা সদস্য আমিমুল এহসান, এড. আলী আহমদ, মাষ্টার মানিক মিয়া,শেখ বাবরুল হোসেন বাবুল, এড.সিরাজুল ইসলাম, বদরুজ্জামান কাবুল, মাও: ফয়জুর রহমান নোমানী, ফখর উদ্দিন, পারবেজ আহমদ, সামছুল হক মসুদ,সাংবাদিক জাকারিয়া তালুকদার, মাষ্টার ফারুক আহমদ, নজরুল ইসলাম কয়েছ, আশিকুর রহমান (টিপু), হা: আব্দুল মুহিত,শামছুর রহমান শামীম, মাষ্টার আব্দুল মালিক, মিফতাহুজ্জামান সহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যাক্তিগণ।
পরে অতিথিগণ ফিতা কলেজের ক্যাম্পাস উদ্বোধন করেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D