২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
বগুড়ার শাজাহানপুরের খাদাস গ্রামে শিশু রিফাত কে অপহরণ করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২১ জুন) বেলা ২টার দিকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। এ সময় ১১ আসামীর মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি এড মো. আলী আসগর জানান, ২০১৮ সালে ১৫ জুলাই শাজাহানপুর উপজেলার খাদাস গ্রামে ৮ বছরের রিফাতকে অপহরণ করে হত্যার ঘটনা ঘটে। অপহরণের তিন দিন দিন পর পোয়ালগাছা ভদ্রাবতি ব্রীজের নিচে থেকে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশু রিফাতের পিতা এনামুল হক ১১ জনকে আসামি করে শাজাহানপুর থানায় মামলা করেন। ১১ জনের মধ্যে ছয় জন প্রাপ্তবয়স্ক ছিল, এদের মধ্যে মাসুদ রানা মারা গেছেন এবং পলাতক রয়েছেন সেলিম ও সাগর। পলাতক দুই জনসহ আবুল কালাম আজাদ, রাজু মিয়া ও মেহেদী হাসানকে শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে পৃথক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন।
এছাড়া মামলার এজাহারের সময় আসামি ৫ শিশুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ রায়ে সন্তুষ্ট নিহতের পিতা এনামুল হক ও স্বজনরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D