৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি মামলার স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
Manual7 Ad Codeমঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলার ওপর জারিকৃত হাইকোর্টের রুল খারিজ করে দেওয়া হয়েছে।ফলে এসব মামলার বিচারকাজ চলতে আর কোনো আইনগত বাধা নেই।
Manual3 Ad Code২০০৭ সালে চাঁদাবাজি ও আয়কর ফাঁকির অভিযোগে গুলশান থানায় তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই সময় মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলও জারি করেন।
Manual3 Ad Codeসম্প্রতি এসব মামলার রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D