৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ৩, ২০২১
স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আগামী ৬ মে থেকে জেলার ভেতরে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকেদের একথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, আর ৬ এপ্রিল থেকে জেলার ভেতরে গণপরিবহন চলাচল করতে পারবে। যেমন- ঢাকা জেলার মধ্যে থাকতে হবে। আন্তঃজেলা চলাচল করবে না।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওনারা (মালিক সমিতি) আমাদের কথা দিয়েছেন, যদি কোনোভাবে গণপরিবহনে স্বাস্থ্যবিধি ভায়োলেট করা হবে না। তাহলে বন্ধ করে দেওয়া হবে। এটা আমরা দেখবো।
তিনি বলেন, লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। যেহেতু ও গুলো এক জেলা থেকে আরেক জেলায় যায়। সুতরাং বন্ধ থাকবে।
এরআগে ১৪ এপ্রিল থেকে কঠোর ‘লকডাউনে’ বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D