১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১
আগামীকাল সোমবার থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে অব্যাহত থাকবে দ্বিতীয় ডোজের টিকাদান।
আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
আর আগে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশারমোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন মে মাসের প্রথম সপ্তাহে দেশে ২১ লাখ ডোজ টিকা আসবে বলে তারা প্রত্যাশা করছেন।
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রথম করোনার টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েক শ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়।
এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। গতকাল শনিবার পর্যন্ত সারাদেশে মোট ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন (পুরুষ ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন ও নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪ জন)। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন (পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ জন ও নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D