১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২১
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণে টালমাটাল সময়ের মাঝে দেশজুড়ে চলমান সর্বাত্মক লকডাউন আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। তবে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চলমান লকডাউন আরও এক ধাপ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর নতুন প্রজ্ঞাপন জারি করে সরকার। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২১ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হচ্ছে পরের ধাপের লকডাউন।
বর্ধিত এই লকডাউনেও চলমান বিধিনিষেধ থাকবে। তবে নতুনভাবে কিছু সিদ্ধান্ত হয়েছে আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া নতুন লকডাউনের সময় বিশেষ বিশেষ ফ্লাইট চলবে।
গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় লকডাউন এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়।
করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নেওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও ২ দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ দেয় সরকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D