১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১
রাজধানীতে চার ট্রাক অনুমোদনহীন মেডিকেল পণ্য, করোনাভাইরাস শনাক্তের মেয়াদোত্তীর্ণ কিট ও রিয়েজেন্ট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতভর অভিযানে এসব পণ্য বিক্রি ও বাজারজাতকরণের অভিযোগে মূল হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-২ এর মিডিয়া অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, বনানী ও মোহাম্মদপুরের ৩টি প্রতিষ্ঠানে রাতভর অভিযান চালায় র্যাব–২। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বায়োল্যাব ইন্টারন্যাশনাল, হাইটেক হেলথ কেয়ার ও এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
তিনি আরও জানান বলেন, অভিযানে চার ট্রাকে প্রায় ১২ টন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে করোনাভাইরাস, এইচআইভি ও রক্তসহ বিভিন্ন পরীক্ষার রিয়েজেন্ট ছিল। অনেকগুলো মেয়াদোত্তীর্ণ ও অনেকগুলো টেম্পারিংয়ের মাধ্যমে মেয়াদ বাড়ানো হয়েছে। আবার কিছু রয়েছে অনুমোদনহীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D