করোনাঃ ২৪ ঘণ্টায় ৭৪ জন মারা গেছেন

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১

করোনাঃ ২৪ ঘণ্টায় ৭৪ জন মারা গেছেন

করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৪ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জন।

২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৮৫৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০.৬৫ শতাংশ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।