১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরো ১২টি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।
ইউরোপের বাইরে যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে, সেই দেশগুলো হচ্ছে- কাতার, জর্ডান, কুয়েত, বাহরাইন, ব্রাজিল, চিলি, পেরু, লেবানন, তুরস্ক, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং দক্ষিণ আফ্রিকা।
কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বাড়ছে, তাই এই পরিস্থিতি সামলাতে ৩ এপ্রিল থেকে সাময়িক সময়ের জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সূত্র : বিবিসি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D