১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় পৃথক পৃথক মামলা হবে। গত ২৬ তারিখের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। ২৭ এবং ২৮ তারিখের প্রতিটি ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এসব ঘটনায় কোনো অপরাধীই ছাড় পাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।
সোমবার (২৯ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ডাকা হরতালের দিন ও আগের দিনে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, অপরাধী যে কেউ হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রতিটি প্রতিষ্ঠান থেকে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে। আলামত সংগ্রহের জন্য বিশেষ টিম ডাকা হয়েছে। তারা এসে আলামত সংগ্রহ করে মামলা দিবে। মোবাইল ফুটেজ ও বিভিন্ন ধরনের ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা হবে।
পুলিশের ব্যর্থতা আছে কিনা জানতে চাইলে ডিআইজি বলেন, এটি খতিয়ে দেখা হবে। এমন কোন ঘটনা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গন, উপজেলা ভূমি অফিস, মুক্তমঞ্চসহ হামলায় ক্ষতিগ্রস্ত সকল এলাকা পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন ডিআইজি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, জাহিদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর মো. আবু সাঈদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D