১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১
সুনামগঞ্জে সংখ্যালঘু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের পর উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরো আছেন বিএনপি নেতা গৌতম চক্রবর্তী, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
শনিবার সকালে ঢাকা থেকে প্রতিনিধি দলটি রওয়ানা দিয়েছে।
এ সময় নিপুণ রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতেই সেখানে যাচ্ছি। আমাদের নেতার একটিই কথা যেখানে নির্যাতন, সেখানেই নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে বিএনপি। কারণ বিএনপি হচ্ছে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল।
নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে গত বুধবার হামলা ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ জনগণের প্রবল সাহসের কাছে কখনো কোনো অশুভ শক্তির উত্থান সম্ভব নয়। এ দেশের সব সম্প্রদায়কে যে কোনো উস্কানিতে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক ঐক্য বিনষ্টকারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা সংখ্যালঘুদের ওপর নির্মম হামলা চালাচ্ছে, তারা মানবজাতির শত্রু।
তিনি আরো বলেন, আমি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় দুষ্কৃতকারীদের কর্তৃক হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির জোর দাবি করছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D