১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
চলতি বছরের প্রথম কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে ঢাকাসহ ৬ জেলায়। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।
একই সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে রাজধানীর উপর দিয়ে ধুলার ঝড় বয়ে যায় ।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বছরের প্রথম কালবৈশাখী ঝড় সাভারে আঘাত হেনেছে। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছাবে। ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে কালবৈশাখী আঘাত হানতে পারে। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলার চাদরে ঢেকে যায় চারদিক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D