টিকা নিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১

টিকা নিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

মহামারি করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

বুধবার (১০ মার্চ) বিকাল ৫টার দিকে এই টিকা নেন তিনি। বঙ্গভবন প্রেস উইং থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৪ ফেব্রুয়ারি তার ছোট বোন শেখ রেহানা করোনার টিকা নেন।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

এরই ধারাবাহিকতায় প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট