১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২১
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ার ২৭ দিনের মাথায় এই মরণভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হন তিনি।
এর আগে, দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের ভ্যাকসিন নেওয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়।
টিকা নেওয়ার ২৭ দিনের মাথায় করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনারের। বর্তমানে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৯ মার্চ) রাতে কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৬ মার্চ কমিশনার করোনায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার একই হাসপাতাল থেকে করোনার টিকা নেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন। এছাড়া এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে প্রাণ দিয়েছেন ৮৬ জন।
প্রসঙ্গত, রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশব্যাপী আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হিসেবে মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি না থাকায় ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার হিসেবে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D