১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১
রাত পোহালেই পঞ্চম ধাপে দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত এসব পৌরসভায় ভোটগ্রহণ চলবে। এই ধাপে সব পৌরসভায় ভোট হবে ইভিএমে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, একই দিনে দেশের চারটি উপজেলা পরিষদে চেয়ারম্যান এবং ১৪টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের উপনির্বাচনও এ দিন অনুষ্ঠিত হবে।
এছাড়া এর আগে অনুষ্ঠিত সাতটি পৌরসভায় বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রগুলোতে এবং মৃত্যুজনিত কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড, ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, এবং সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদেও ভোট হবে রবিবার। এর মধ্যে চট্টগ্রাম সিটি ও শৈলকুপায় ভোটগ্রহণ হবে ইভিএমে।
নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ, র্যাব ও বিজিবির বাড়তি সদস্যরা মাঠে নেমেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের সাথে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেট। এরই মধ্যে নির্বাচনি এলাকায় যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে, বন্ধ রয়েছে প্রচারণা।
এর আগে ১৯ জানুয়ারি পঞ্চম ধাপের ৩১ পৌরসভার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে ইসি। পরে অন্য ধাপ থেকে পঞ্চমে যুক্ত হয় সৈয়দপুর পৌরসভা। অপরদিকে উচ্চ আদালতে যশোর পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এ দিকে, ভোটগ্রহণের আগ মুহূর্তে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইসি। এছাড়া চট্টগ্রামের রাউজান পৌরসভায় মেয়র ও কাউন্সিলরসহ সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান।
পঞ্চম ধাপে ভোটগ্রহণ হবে চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, জামালপুর সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট; বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, ভোলার সদর ও চরফ্যাশন; চাঁদপুরের শাহরাস্তি ও মতলব; যশোরের কেশবপুর, নীলফামারীর সৈয়দপুর, মাদারীপুর সদর ও শিবচর; রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল ও গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D