১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১
যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের যদি দুই ডোজ করোনার টিকা নেয়া থাকে-তাহলে দেশে আসার পর তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে না। টিকা গ্রহণের সনদ দেখিয়ে সরাসরি বাড়ি চলে যেতে পারবেন তারা। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর সিডিসি অধ্যাপক ডা: মো: নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়- বিদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে যারা কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ সম্পন্ন করার পরবর্তী ১৪ দিন অতিক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন এবং কোভিড-১৯ পিসিআর নেগেটিভ রিপোর্ট প্রদর্শনের প্রয়োজন হবে না। এটা যুক্তরাজ্যসহ পৃথিবীর সকল দেশ থেকে আগত যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। উল্লেখ্য, যাত্রীর গৃহীত টিকা অবশ্যই ইমার্জেন্সি ভ্যালিডেশন ফ্রম ডবিøউএইচও ফর কোভিড-১৯ ভ্যাকসিনের তালিকাভুক্ত থাকতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D