২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১
সাইদুল আজীম : কি বীভৎস, ভয়ংকর! মা ও শিশু ভাই-বোনকে হত্যা করে দেহ পুড়িয়ে ফেলতে চেয়েছিল সিলেটের যুবক আবাদ। খবরের শিরোনাম হয়েছে ‘খুনেই শেষ নয়, লাশ তিনটিও পুড়িয়ে ফেলতে চেয়েছিল’ ২০ বছর বয়সের ওই তরুণ। ৯ বছর বয়সের বোন জান্নাতুল মাহা ও ৭ বছর বয়সের তাহসানও রক্ষা পায়নি নিজের ভাইয়ের নির্মমতা থেকে।
পুলিশের কাছে হত্যার স্বীকারোক্তি দিয়ে সে বলেছে- হত্যার পর রাগের মাথায় ঘরে আগুন দিয়েছে। তবে কীসের এত রাগ! রাগ হলেই হত্যার মতো পৌশাচিকতায় লিপ্ত হতে হবে? আপন মানুষের রক্তে হাত লাল করতে হবে? তারুণ্যের উদ্দীপনা কেন সহিংসতায় রুপ নেবে?
সম্প্রতি দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে কিশোর অপরাধ। যার জ্বলন্ত দৃষ্টান্ত কিশোর গ্যাং! যুবকদের অপরাধ প্রবণতা আগামীর প্রজন্মের জন্য এক ভয়ংকর বার্তা বয়ে নিয়ে আসছে। বাঁকা পথ থেকে বিপথগামী তরুণদের ফেরাবে কে? তাদের আলোর পথে নিয়ে আসবে কে?
সময় হয়েছে প্রশ্ন করবার- কিশোর বয়সে অপরাধ করে সংশোধনাগারে গিয়ে কজন সংশোধন হয়ে বের হচ্ছে? মাদক ও অপরাধ থেকে সন্তানদের রক্ষায় কজন বাবা-মা সফল হচ্ছেন? আমাদের প্রাথমিক শিক্ষায় কতটুকু নৈতিকতা ও মূল্যবোধ শেখানো যাচ্ছে? এসব প্রশ্ন অবান্তর নয়। প্রকৃত মূল্যবোধহীন একটি প্রজন্ম দেশ গড়ার পথে বড় বাধা। বিশ্বে বিভিন্ন দেশ যখন তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক ও পারিবারিক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে, তখন আমরা তরুণদের নিয়ে কতটা ভাবছি।
আগামীর সমৃদ্ধ ও স্বপ্নের সোনার বাংলার কাণ্ডারি আজকের তরুণরাই। তাইতো তাদের নিয়ে আমাদের ভাবনাটা আরও সুনিপুণ করতে হবে। শুনতে হবে ওদের কথা। জোর দিতে হবে প্রাথমিক ও পারিবারিক শিক্ষায়।
লেখক : সাইদুল আজীম, সংবাদকর্মী

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D