১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ১৩ হাজার ৭৬২টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ৩১৬ জন রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়। সোমবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২২১ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জনে।
গত একদিনে আরও ৫৫৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৯৩১ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D