করোনায় প্রায় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু , শনাক্ত ৪৫৪

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

করোনায় প্রায় ৯ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু , শনাক্ত ৪৫৪

Manual3 Ad Code

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। যা গত প্রায় নয় মাসের মধ্যে সর্বনিম্ন। নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৫৪ জন।

Manual6 Ad Code

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৫৪ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন। আরও ৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৪ হয়েছে।

Manual6 Ad Code

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩১১তম দিন পার করছে বাংলাদেশ।

Manual4 Ad Code

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


 

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code