৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
পর্যটন ব্যবস্থাপনার কারণে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর উত্তোলনে স্থানীয় জেলা প্রশাসকের দেওয়া স্থগিতাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এই আদেশ দেন। এর ফলে ভোলাগঞ্জে পাথর তোলার ক্ষেত্রে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী হাবিব উন নবী।
আদেশের পর আইনজীবী হাবিব উন নবী বলেন, খনি ও খনিজ সম্পদ বিধিমালা ২০১২-তে বিধান না থাকার এবং পর্যটনের অজুহাতে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি ভোলাগঞ্জে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেন স্থানীয় জেলা প্রশাসক। এতে স্থানীয় প্রায় ১০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। অথচ দীর্ঘদিন ধরে সেখানে খাস কালেকশন চলে আসছিল। খাস আদায়ের বিধানও আইনে আছে।
এ জন্য বিষয়টি চ্যালেঞ্জ করে গত ডিসেম্বরে পূর্ব ইসলামপুর হ্যামার শ্রমিক সমবায় সমিতি হাইকোর্টে রিট করে। রোববার রিটের শুনানি নিয়ে হাইকোর্ট স্থানীয় জেলা প্রশাসকের দেওয়া স্থগিতাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D