৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
সিলেট নগরীর ফাজিলচিশতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় চালক জাহিদ মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ।
সোমবার (১১ জানুয়ারি) রাতেই তাকে আটক করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের।
আটক জাহিদ মিয়া বগুড়ার শিবগঞ্জের মৃত মোজাহার হোসেনের ছেলে। দুর্ঘটনার পরপরই তিনি পালিয়ে গেছিলেন।
এর আগে রাত পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ফাজিল চিশতে বেপোরোয়া ট্রাকের ধাক্কায় সজিব ও লুৎফুর নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় বেশ কয়েকটি ট্রাক ভাঙচুর করেন তারা এছাড়া ৪টি ট্রাকে অগ্নিসংযোগ করেন। ঘণ্টখানেক চেষ্টার পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D