২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল

Manual4 Ad Code

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৮ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Manual8 Ad Code

সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদেরকে ব্রিফিংকালে এই তথ্য জানিয়েছেন তিনি।

এর আগে চলতি বছর বিশেষ ব্যবস্থায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড আইনের সংশোধনীর প্রস্তাবের অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

Manual7 Ad Code

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন সংশোধনের জন্য উত্থাপন করা হয়।



 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code