ভাস্কর্য বিতর্ক : স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলেমদের বৈঠক

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

ভাস্কর্য বিতর্ক : স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলেমদের বৈঠক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন আলেমরা। সোমবার রাত সোয়া ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই বৈঠক হয়।

ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দেন।

বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে মঙ্গলবার মন্ত্রী ব্রিফিং করবেন। তবে সময়টা এখনো ঠিক হয়নি।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট