৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান আজ দুপুর ১২টা ২ মিনিটে বসানো হয়েছে।
এ সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের প্রশংসা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শতবাধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসানো হয়েছে। সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যান আজ ১২টা ২ মিনিটে বসানো হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D